sliderউৎসবশিরোনামসাময়িকি

সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না-রিজভী

পতাকা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না। তিনি বলেন একজন রাজনীতিবিদকে অনেক সমালোচনা সহ্য করতে হয়। তিনি জাতীয় প্রেস ক্লাবে ‘সারেঙ রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘সারেঙ রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’ প্রকাশনা উৎসবের আয়োজন করে সারেঙ। বিগত ১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলের কথা উল্লেখ করে রিজভী বলেন, তখন আমাদের অনেক বন্ধুবান্ধব আমাদের কোনো ইভেন্টে দাওয়াত করতে সাহস পেত না। যদি কোনো ঝামেলা হয় হয়ে যায় এই ভয়ে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে শেখ হাসিনা। আমার নামে সাড়ে তিনশ মামলা দেওয়া হয়েছিল। এই কারণে অনেক নিকটজন ছেলে-মেয়ের বিয়েতে দাওয়াত পর্যন্ত দিত না। তিনি বলেন, দাওয়াতে আমি উপস্থিত আছি, এটা জেনে যদি অন্যদের সমস্যা হয়, এ রকম একটা কঠিন পরিস্থিতি গেছে। রেজাউদ্দিন স্টালিন ওই সময়েও আমাদের সঙ্গে আড্ডা দিতেন এবং সময় কাটাতেন।

রিজভী আরও বলেন, রেজাউদ্দিন স্টালিন নিঃসন্দেহে একজন আধুনিক কবি। তার লেখনি এবং শব্দচয়ন অসাধারণ। আধুনিক কবি বলেই তিনি খুব চমৎকারভাবে সাম্প্রতিক সমস্যা এবং সংকটগুলো তুলে ধরেছেন। প্রকাশনা উৎসবে এসময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি হাসান হাফিজ, অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, সংসদ সদস্য আক্তার হোসেন বাচ্চু, শাহীন চৌধুরী, সৈয়দ রনো, কামরুজ্জামান, আসাদ কাজল, অধ্যাপক ড. খন্দকার আকবর হোসেন, ফারহানা আতিকা, সারেঙ’র সম্পাদক আবদুর রহমান মল্লিক, জয়শ্রী দাস, হাসান শরীফ, আমিনুল ইসলাম, সুজন বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button