
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমিত নগর চরপাড়া গ্রামে শনিবার (২৭ জুন) রাতে সাপের দংশনে স্কুল ছাত্র মো. রাফসানের (১৬) মৃত্যু হয়েছে। সে বোয়ালমারী জর্জ একাডেমীতে ৯ম শ্রেণীতে পড়াশোনা করত।
রাফসানের নানা জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাত ৯টার দিকে রাফসান প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাহিরের থেকে ফেরার পথে তাকে সাপে দংশন করে। পরে তাকে ওঝার কাছ থেকে বিষ নামিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। রাত ৩ টার দিকে ফের অসুস্থ হয়ে পড়লে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফরিদপুর রেফার্ট করলে ফরিদপুর যাওয়ার পথের মধ্যেই মারা যায়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, সাপের বিষের ভ্যাকসিন হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আছে। কাউকে যদি সাপে দংশন করে তাকে দ্রুত হাসপাতালে আনার অনুরোধ রইল।




