slider
গোয়াইনঘাটে জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আবু তালহা তোফায়েল, গোয়াইনঘাট (সিলেট) : ৩ জুলাই (সোমবার) দুপুর ১২টা থেকে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাট পূর্ণানগর মসজিদ মিলনায়তনে, উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস নুরুল ইসলাম বৌলগ্রামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, রফিক আহমদ ও জাকির হোসেনের যৌথ পরিচালনায় প্রধান প্রশিক্ষকের প্রশিক্ষণ দেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী।
প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন হক্কানী, মাওলানা কালিম মাহফুজ।




