sliderস্থানিয়

কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘মনগড়া’ নিয়ম: ব্যবস্থা নেওয়ার ঘোষণা শিক্ষা কর্মকর্তার

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরপাড় খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের পর পাঠদান বন্ধ রাখার গুরুতর অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর দুইটায় সরেজমিনে চরপাড় খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুলের প্রধান ফটকসহ সবকটি শ্রেণীকক্ষ তালাবদ্ধ। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনারার বাড়ি স্কুলের একদম পাশেই।

অনুসন্ধান চলাকালীন প্রধান শিক্ষক রওশনারা উপস্থিত হয়ে দাবি করেন, দুপুর ১:১৫ থেকে ২:২০ পর্যন্ত টিফিনের সময় ছাত্র-শিক্ষক সবাই বাড়িতে দুপুরের খাবার খেতে যায় এবং সময়মতো সবাই ফিরে আসে। তবে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও বিদ্যালয়ে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর দেখা মেলেনি।

শিক্ষক ঘাটতি ও অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে মোট ৫ জন শিক্ষক পদায়িত রয়েছেন। তাদের মধ্যে একজন বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং একজন ঐচ্ছিক ছুটিতে আছেন। বাকি ৩ জন শিক্ষকের উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে কেউই উপস্থিত ছিলেন না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং দীর্ঘদিন ধরে এভাবে চললেও কোনো তদারকি নেই।

এ বিষয়ে কাজিপুর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সাইদ জানান, “টিফিনের পর বিদ্যালয় বন্ধ রাখা এবং শিক্ষকদের অনুপস্থিত থাকা গুরুতর অনিয়মের শামিল। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button