sliderস্থানিয়

সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: শুভ কাজে সবার পাশে এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় মানবিকতা, সহনশীলতা ও সম্প্রীতিতে শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার সভাপতি ও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বসুন্ধরা শুভ সংঘ সালথা উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, ফরিদপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বসুন্ধরা শুভ সংঘ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ। 

অন্যদের উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভ সংঘ সালথা উপজেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান মাতুব্বর, মো. হাসান আশরাফ, মো. সরোয়ার হোসেন, সহসভাপতি মো. সাহেবুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মোহাম্মদ রবিউল আলম, মনির মোল্যা, রেজাউল করিম, যুগ্মসাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. রাকিবুল ইসলাম মিরাজ, সৈয়দ মাহমুদুল হাসান, নাসিমা হক বেবি, মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিধান মন্ডল, সহসাংগঠনিক সম্পাদক মো. আবুল বাসার, মো. শাখাওয়াত হুসাইন, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক মো. শরিফুল হাসান, নারী বিষয়ক সম্পাদক ইমি সুলতানা, ইভেন্ট সম্পাদক কনা খানম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাঃ মতিউর রহমান, প্রচার সম্পাদক মো. পারভেজ মিয়া, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আকাশ সাহা, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ডা. বিধান বিশ্বাস, ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিম ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা আক্তার লুনা, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. কামাল মাতুব্বর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান সোহান, সমাজকল্যাণ সম্পাদক সজল সরদার, কার্যকরী মো. ফরিদ হোসেন, মো. জামিলুর, মো. রফিক মোল্যা, জেসমিন খান, সুবর্না আক্তার আসমা, ফেরদৌসি বেগম, রোজিনা বেগম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবিকতা হলো মানুষের ভিতরের সেই গুণ যা অন্যকে ভালবাসতে এবং অন্যের বিপদে পাশে দাঁড়াতে শেখায়। সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হলে সবার আগে মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। মতের ভিন্নতা থাকবেই, কিন্তু অপরের মতামত ধর্ম ও সংস্কৃতি জীবনযাত্রাকে শ্রদ্ধা করাই নামই সহনশীলতা। অন্যের প্রতি ধৈর্যশীল হওয়া ও উগ্রতা পরিহার শান্তির প্রথম শর্ত। বহুত্ববাদী সমাজে জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে এক সুতোয় গাঁথা থাকার নামই সম্প্রীতি। সামাজিক বন্ধন যত দৃঢ় হবে সমাজ থেকে অপরাধ ও অশান্তি তত কমে আসবে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button