শিক্ষা
বেরোবিতে ৫৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) রবিবার (১৬ জুলাই) সকাল সাড়ে দশটায় ৫৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ে সদ্য যোগদানকারী বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এর এটিই সিন্ডিকেটের প্রথম সভা।
উপাচার্য ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এর সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সদস্যবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর সভায় সচিবের দায়িত্ব পালন করেন।




