শিক্ষাশিরোনাম

পদ হারালেন শোভন-রাব্বানী

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ বিষয়ে রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘আমরা আওয়ামী লীগ সভাপতি, দেশরত্ম শেখ হাসিনার রাজনীতি করি। তিনি যখন যা সিদ্ধান্ত নেবেন আমি তা মেনে নিতে বাধ্য। আমি মনে করি ছাত্রলীগ করতে হলে সভাপতি পদেই থাকতে হবে এমন তো কোনো কথা নেই।’
গোলাম রাব্বানী বলেন, ‘ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক আওয়ামী শেখ হাসিনা। তিনি যে সিদ্ধান্ত দেবেন তা হাসিমুখে মেনে নেব।’
প্রসঙ্গত, গত বছরের ১১ ও ১২ মে নতুন নেতৃত্ব নির্বাচন ছাড়াই ছাত্রলীগের ২ দিনব্যাপী ২৯তম জাতীয় সম্মেলন শেষ হয়। এরপর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক মনোনীত করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদককেও মনোনীত করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button