sliderস্থানিয়

পদ্মা নদীতে উদ্ধার করা ১০ বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫ টার সময় বাখেরআলী এলাকায় আলীমনগর ঘাট হতে ১২ জন যাত্রীসহ ০১টি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশ্যে যাত্রাকালে পথিমধ্যে পদ্মা নদীতে ডুবে যায়। শামছুল আলমের ছেলে মোঃ ওয়াসিম (২৩) নদী থেকে সাঁতার দিয়ে তীরে উঠতে সক্ষম হলেও অপর ১১ জন যাত্রী পানিতে পড়ে নিখোঁজ হলে ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর খান্দুয়া ক্যাম্পের সদস্যরা বাংলাদেশী যাত্রীকে (পুরুষ-০৪ জন, মহিলা-০৩ জন ও শিশু-০৩ জন) বিএসএফ সদস্যরা জীবিত অবস্থায় উদ্ধার করেছে।

পরবর্তীতে, চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) উদ্ধারকৃত যাত্রীদের দ্রুততম সময়ে পরিবারের কাছে দেশে ফেরত আনার লক্ষ্যে আজ রাত ৯টা ৫৫ মিনিটের সময় কোম্পানী কমান্ডার পর্যায়ে ফরিদপুর বিওপি কমান্ডার ও খান্দুয়া বিএসএফ ক্যাম্প কমান্ডার এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনে। এরপর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নিকট আত্নীয় মোঃ ইসমাইল হোসেন এর নিকট সকলকে হস্তান্তর করা।

হস্তান্তর করা ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর (বকরী পাড়া) গ্রামের বাসিন্দা,সবাই একই এলাকার। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন মোস্তফা ছেলে মোঃ রাসেল (২৬), মৃত আব্দুর রউফের ছেলে মোঃ ইব্রাহিম (৫০) সওদাগর (৪০) মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম (৬০) মোস্তফার স্ত্রী সখিনা (৪৫) মতিউর এর স্ত্রী নিলুফা (৩৫) সোহেল এর স্ত্রী তানিয়া (২২), তার ২০দিন বয়সী শিশু সন্তান মতিউর এর ছেলে সানাউল্লাহ (৯) ইসলাম উদ্দিনের ছেলে আল আমিন (৯) সবাই কে উদ্ধার করা হয়েছে, সকলেই সুস্থ্য রয়েছেন।

এছাড়া, একই গ্রামের বাসিন্দা মৃতঃ আলতাব হোসেনের ছেলে মোঃ মোস্তফা (৬০) নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button