sliderস্থানিয়

লালমনিরহাটে হকার থেকে কোটিপতি তিস্তা সমবায় সমিতির দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মিথ্যা মামলা

সঞ্জয় কুমার, আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি: তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় এম এ হাসেম তিস্তা সমবায় সমিতির পরিচালকের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছে “লালমনিরহাটে কর্মরত সাংবাদিকবৃন্দ”।

মামলায় আসামি করা হয়েছে দুই সাংবাদিককে। তারা হলেন-
১. এস কে সাহেদ-কালবেলা, লালমনিরহাট জেলা প্রতিনিধি
২. জুবাইর আহমেদ রোহান-নয়া দিগন্ত, মাল্টিমিডিয়া রিপোর্টার।

রবিবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন,”জনস্বার্থে সমবায় সমিতির দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এস কে সাহেদ ও জুবাইর আহমেদ রোহানের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।”

তারা আরও বলেন,”সাংবাদিকদের উপর এ ধরনের হামলা-মামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

মানবন্ধন শেষে “সত্য প্রকাশে কলম চলবে” স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button