বিশ্বের সবচেয়ে বেশি আয় করেন জেনিফার লরেন্স

বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশি আয় করেন যে অভিনেত্রী, তিনি হলেন অস্কার-জয়ী জেনিফার লরেন্স। ‘হাঙ্গার গেমস’-এর অভিনেত্রীতে শীর্ষে রেখেছে ফোর্বস ম্যাগাজিন। তবে এবারই এই তালিকায় স্থান পেয়েছেন বলিউডের একজন। তিনি হলেন দীপিকা পাড়ুকোন। ১০ মিলিয়ন মার্কিন ডলার আয় তার।
তালিকায় তার স্থান দশম।
ফোর্বস বলেছে, ‘বাজীরাও মস্তানি’, ‘পিকু’-র মতো সিনেমায় বক্স অফিসে দুরন্ত সাফল্য পেয়েছেন ৩০ বছরের দীপিকা। হলিউড অভিনেত্রীদের তুলনায় সিনেমায় অভিনয়ের জন্য আয় কম হলেও দীপিকা তা পুষিয়ে নিয়েছেন ডজন খানেক এনডোর্সমেন্টের সুবাদে।
ফোর্বস বলেছে, ২০০৭-এ শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ দীপিকার। এরপর তার বহু সিনেমায় বক্স অফিসে ১৫০ মিলিয়ম বা ১০০ মিলিয়ন ব্যবসার গণ্ডি ছাড়িয়েছে।
ভিন ডিজেলের সঙ্গে হলিউডেও তার অভিষেক হচ্ছে। ২০১৭-তে ‘এক্সএক্সএক্স রিটার্ন অফ জেন্ডার কেজ’ সিনেমায় তাঁকে দেখা যাবে।



