বাঘাইছড়ি তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে চুরি

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে দান বাক্সের তালা ভেঙ্গে প্রায় ১ লক্ষাধিক টাকা লুট করেছে অজ্ঞাত চোর চক্র। ৩০ জানুয়ারী শনিবার শেষ রাতে এই চুরি সংগঠিত হয়েছে বলে ধারণা করছেন বিহার পরিচালনা কমিটির সভাপতি তন্টুমনি খিশা। তিনি জানান বিহারে আগত সাধারণ দায়ক দায়িকাদের দানের জন্য বিহারের ভিতর দুইটি দানবাক্স রাখা ছিল। গভীর রাতে সবাই যখন ঘুমে তখন বিহারের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে দান বাক্সের তালা ভেঙ্গে ভেতরে রক্ষিত প্রায় এক লক্ষ টাকা লুট করে নিয়ে যায় এবং মাইকের স্পিকারের তার টি কেটে যায়। মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানবজ্যোতি চাকমা চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন আমি ঘটনাটি সুনেছি তবে এখনো কাওকে সনাক্ত করতে পারিনি। বিহারে এমন ঘটনা এই প্রথম। তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্য কির্তি থের ভান্তে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।




