sliderস্থানিয়

বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মোঃআব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে বাঘাইছড়িতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

প্রশিক্ষণটি পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য ও ইকোসিস্টেম পুনরুদ্ধার কার্যক্রম (BERCR-CHT) এর আওতায় পরিচালিত হচ্ছে। এটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (MoCHTA) এবং UNDP-এর Ecosystem Restoration and Resilient Development (ERRD) প্রকল্পের অংশ। প্রাথমিক পর্যায়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকার পাঁচটি গ্রামের স্থানীয় বাসিন্দাদের এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। এছাড়া উপস্থিত ছিলেন ইউএনডিপির কনসালট্যান্ট মংহ্লা ম্যান্ট, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা, উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর শ্যামুয়েল চাকমা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের টেকসই ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button