বদরগঞ্জে প্রতিবন্ধী বান্ধব ইউনিয়ন পরিষদ গঠণে নাগরিক সংলাপ

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী বান্ধব ইউনিয়ন পরিষদ গঠণে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই নাগরিক সংলাপের আয়োজন
করে রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থা। এতে প্রধান অতিথি ছিলেন রাধানগর ইউপি চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন হীরা। রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থা রংপুরের সহসভাপতি নূর আলমের সভাপতিত্বে ওই নাগরিক সংলাপে বক্তব্য রাখেন পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন খান, ইউপি সচিব আতাউর রহমান প্রমুখ। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুতুবপুর প্রতিবন্ধী সহায়ক দলের সভাপতি আঁখি বানু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার আইন বিষয়ক সম্পাদক হেলালুর রহমান। নাগরিক সংলাপে সঠিক প্রতিবন্ধী তালিকাভুক্ত করার পাশাপাশি ১৮টি দাবী উপস্থাপন করা হয়।




