বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে পটিয়ায় ছাত্রলীগের বিশাল মিছিল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পটিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৩১ আগষ্ট বিকেলে পটিয়া পৌর সদরে বিশাল শোক মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম. জমির উদ্দিন, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আজিজুল হক মানিক, সাইফুল ইসলাম শাহীন, উজ্জ্বল ঘোষ, উপজেলা যুবলীগ নেতা হাসান শরীফ, নুরুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফু, সাইফুদ্দীন ভোলা, সাইফুল ইসলাম জুয়েল, মোঃ আমিন, মোঃ আনোয়ার, মোঃ রুনেল, সুজন বড়ুয়া,পটিয়া উপজেলা ছাত্রলীগের একাংশের আহবায়ক সাকিব হোসেন, যুগ্ম-আহবায়ক আনিসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম রুবেল, যুগ্ম-আহবায়ক জাবেদুল, যুগ্ম-আহবায়ক মোঃ আতিক, যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম প্রমূখ। যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাএনেতা বদিউল আলম বলেন, বিএনপি সন্রাস নৈরাজ্য সৃষ্টি করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, এদেশের মানুষের ভাগ্য নিয়ম ছিনিমিনি খেলছে, যতদিন রাষ্ট্র নায়ক শেখ হাসিনা বেছে থাকবে তাদের সে আশা পুরণ হবে না, তিনি ছাত্রলীগ নেতা কর্মীদের বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শের সৈনিক হয়ে কাজ করার আহবান জানান।




