Uncategorized
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল

যশোর প্রতিনিধি : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ই ডিসেম্বর) সন্ধ্যায় যশোরে আওয়ামী যুবলীগ ও ছাএলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতা বিরধী ঘাতক পাকিস্তানী দালাল উগ্র জঙ্গিবাদ মৌলবাদ গোষ্ঠী রাতের আঁধারে কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অবলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর কারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়েছে।




