করোনাকালীন স্বাস্থগত ঝুঁকি মোকাবেলায় বয়ঃসন্ধিকালীন কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : “পারিবারিক স্বাস্থগত ঝুঁকি মোকাবেলা করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগানকে ধারণ করে মানিকগঞ্জের সিংগাইর অঞ্চলের বিনোদপুরে কনকলতা কিশোরী ক্লাবের অায়োজনে ও বারসিক এর সহযোগীতায় করোনাকালীন স্বাস্থগত ঝুঁকি মোকাবেলা ও বয়ঃসন্ধিকালীন সমস্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকা থেকে ২.০০ ঘটিকা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে জেন্ডার বৈচিত্র্য অান্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিনির্মানে কিশোরীদের অারো বলবান করার লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি তানিয়া অাক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিমা অাক্তারের সঞ্চালনায় প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ধারণাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা অাক্তার। তারপর বয়ঃসন্ধিকালীন বিষয় ও কোভিড মোকাবেলায় করনীয় বিষয়ে সেশনভিত্তিক অালোচনা করেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য সহকারী জেসমিন সুলতানা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সবাই চলমান কোভিড মোকাবেলায় স্বাস্থবিধি মেনে চলার প্রত্যয় ও বাল্য বিবাহ না করতে নিজের পরিবার থেকে প্রতিবাদ করার ঘোষণা করেন।




