Uncategorized

প্রতিবন্ধী শিশু ধর্ষণের ৩৩ দিন পরেও গ্রেফতার হয়নি ধর্ষক

সংবাদদাতা, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর বালিয়া গ্রামের প্রতিবন্ধী শিশু মেয়ে ধর্ষিত হওয়ার ৩৩ দিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষক মাসুদ রানাকে গ্রেফতার করতে পারেনি।
শনিবার সকালে মামলার বাদি ওই মেয়ের বাবা ও তার পরিবারের সদস্যরা সরিষাবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এ ধর্ষণের বিবরণ দেন এবং ধর্ষক মাসুদ রানাকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
মামলার বিবরণে জানা যায়, গত ৩০ আগস্ট রাতে ভিকটিম বাড়িতে একা থাকার সুযোগে ধর্ষক মাসুদ রানা প্রতিবন্ধী ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে পালিয়ে যায়।
ধর্ষিতা ঘটনার বিষয় ওই রাতেই তার বাবা মাকে বলে দেয়। একপর্যায়ে দফায় দফায় দেন দরবারে মীমাংসা না হওয়ায় ৯ সেপ্টেম্বর সরিষাবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) আইন ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার আইও এসআই গোলাম মোস্তফা জানান, ধর্ষক মাসুদ রানা ঘটনার পর এলাকা থেকে গা-ঢাকা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button