Uncategorized

শিক্ষার্থীদের পাশে রাঙ্গামাটি জেলা পুলিশ

সংবাদদাতা, রাঙ্গামাটি : করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউনে রাঙ্গামাটি পার্বত্য জেলা। এতে করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী কিনে দিতে ব্যর্থ হচ্ছে হাজারো পরিবার। তাই সেই ব্যর্থতাকে কাটিয়ে তুলতে রাঙ্গামাটি জেলা পুলিশ নিয়েছে এক ভিন্ন উদ্যোগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন শিক্ষার্থীদের খাতা, কলম, পেন্সিল ইত্যাদি যেকোন কিছুর প্রয়োজন হলেই জেলা পুলিশের কন্ট্রোলরুম নাম্বার অথবা রাঙ্গামাটি জেলা পুলিশ আইডিতে ম্যাসেজ করার অনুরোধ জানান রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির পিপিএম (সেবা)।
১২ মে ২০২০ মঙ্গলবার আনুমানিক ৯:৪০ ঘটিকার সময় রাঙ্গামাটি জেলা পুলিশের অফিসিয়াল আইডিতে এক স্ট্যাটাসে ছাত্র-ছাত্রী উদ্দেশ্যে বলা হয়ঃ
“প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ,
আসসালাইমু আলাইকুম। রাঙ্গামাটি পার্বত্য জেলার ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে শিক্ষা উপকরণ (খাতা, কলম, পেন্সিল ইত্যাদি) এর কারণে যাদের পড়াশুনার ব্যাঘাত ঘটছে তারা জেলা পুলিশ কন্ট্রোল রুম “০৩৫১-৬২০৪৪/ ০১৭৬৯-০৫৮২২৬” অথবা ‘রাঙ্গামাটি জেলা পুলিশ’ ফেসবুক আইডির ইনবক্সে SMS করুন।
আমরা আছি আপনাদের সাথে সার্বক্ষণিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button