Uncategorized

মানিকগঞ্জে বিনাচার্জে ঘরে ঘরে ঔষুধ পৌছে দিচ্ছে পেন্টা সিক্স

নিজস্ব প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে পুরো মানিকগঞ্জে যখন চলছে লক ডাউন ঠিক সেই সংকটময় মুহূর্তে মানব কল্যাণে এগিয়ে এসেছে পেন্টা সিক্স নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানিকগঞ্জ শহরের বাসীন্দারের ঘরে ঘরে সম্পূর্ন ফ্রি সার্ভিস চার্জে ক্রেতার চাহিদা অনুযায়ি সকল ঔষুধ সরবরাহ শুরু করেছে।
গত রবিবার সন্ধ্যা থেকে জেলাকে লক ডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। এখন পর্যন্ত জেলায় ১০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ অবস্থায় সাধারন মানুষও তেমন বাইরে বের হচ্ছেনা। তরুনদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আজ বুধবার জেলা প্রশাসনের ফেসবুক পেজেও এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তার নিজস্ব জনবল দিয়ে জরুরি ঔষুধ মানুষের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন। প্রতিষ্ঠানিটি এ জরুরি সেবা পৌছে দিতে ১০টি হট লাইন নাম্বার চালু করেছে।এ সকল নাম্বারে ফোন করে তাদের ফেসবুক পেজে প্রেস্ক্রিপ্সনের ছবি পাঠালেই নির্দিষ্ট ঠিকানায় পৌছে যাচ্ছে ঔষুধ। আগে টাকা পরিশোধ না করেও বিনা চার্জে ঔষুধ পাচ্ছেন ক্রেতারা। ঔষুধ সরবরাহের সময় দোকানের ক্যাশ মেমোতে ঔষুধের নাম,দর,পরিমাণ,মোট টাকার পরিমান লেখা থাকছে। এতে করে বাড়তি টাকা নেওয়ারও সুযোগ নেই।
পৌরসভার বেউথা এলাকার মো: আকিবুর রহমান বলেন, পেন্টা সিক্সে আমার ঔষুধের প্রেসক্রিপ্সন পাঠাই। তারা বিনা পারিশ্রমিকে আমাকে ঔষুধ সরবরাহ করছে। এটি খুবই চমৎকার একটি উদ্যোগ। আরেক সুবিধাভোগী সীমানুল বারী সীমান্ত বলেন,পেস্ক্রিপ্সনের ছবি পাঠানোর দশ মিনিটের মধ্যে ঔষুধ পেয়েছি। এ সংকটময় পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ মানুষের কাজে আসবে।
পেন্টা সিক্স কমিউনিকেশনের সিইও(চিফ এক্সকিউটিভ অফিসার) সাজ্জাদ আরেফিন মাসুম বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের প্রতিষ্ঠান এ উদ্যোগ নিয়েছে।চেষ্টা করবো এ সংকটময় সময়ে মানুষের পাশে থেকে কাজ করতে। আমার বাবা পেশায় একজন ডাক্তার। সারা জীবন তিনি
মানুষের সেবা করেছেন। আমার বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে অন্তত মানুষের ঔষুধ সরবরাহ করতে পারলে আমার নিজের ভাল লাগবে।আর প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য এ বিষয়ে নিরলসভাবে কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button