Uncategorized

নওগাঁয় নারী-শিশুর ওপর নির্যাতনের প্রতিবাদে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

নওগাঁ প্রতিনিধি : সিলেটের এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জ সহ দেশব্যাপী পৈশাচিক নারী এবং শিশু ধর্ষণের প্রতিবাদে এবং আওয়ামীলীগ, ছাত্রলীগসহ সকল ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-নওগাঁ জেলা বিএনপি’র উদ্যোগে, বৃহস্পতিবার বিকেলে কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে নওগাঁ জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
কেন্দ্র ঘোষিত উক্ত কর্মসূচি জেলা বিএনপির আহ্বায়ক হাফিজার রহমান মাস্টারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে,জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ,জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বিএনপি নেতা, শহিদুল ইসলাম টুকু,মামুনুর রহমান রিপন,আব্দুস শুকুর,ভিপি রানা,মিজান,জিএস ফরিদ,মহিলা দলের আহবায়ক রাইহান আক্তার রনি,
জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন,ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন,সাধারণ সম্পাদক মামুনুর বিন দোহা,ছাত্রনেতা রাসেল,সোহান,অলি,শাজাহান,জনিসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ধিক্কার-ক্ষোভ ছড়িয়ে পড়ছে সর্বত্র। বিক্ষোভ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। দেশের বিভিন্ন স্থানের মতো নওগাঁতেও পালিত হয় নানা কর্মসূচি।
এসময় বক্তরা ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে রাজপথ থেকে দাবি আদায় করা হবে বলে বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button