শিরোনাম

নিখোঁজের ৫ দিন পরও প্রবাসীর স্ত্রীর সন্ধান মেলেনি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী মাইজদী সোনাপুর বাস স্ট্যান্ড থেকে নিখোঁজ হওয়ার ৫ দিন পরও প্রবাসীর স্ত্রীর কোন সন্ধান মেলেনি। ফলে পরিবারে চলছে চরম উৎকন্ঠা।
এ ঘটনায় নিখোঁজ হওয়া মেয়েটির বাবা সুধারাম থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন। নিখোঁজ জান্নাতুল ফেরদাউস নাছরিন(২২) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া গ্রামের আবদুর রহমানের মেয়ে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নিখোঁজ মেয়ের বাবা আবদুর রহমান জানান,দু’বছর আগে হাতিয়ার চরকিং ইউনিয়নের আফাজিয়া গ্রামের আবুল কাশেমের সৌদি প্রবাসী ছেলে তামজিদ হোসাইনের সাথে নাছরিনের বিয়ে হয়। গত ১৫ দিন যাবৎ থেকে নাছরিন পেটের ব্যাথায় ভুগছিলেন। বৃহস্পতিবার চিকিৎসার উদ্দেশ্যে নাছরিনকে সাথে নিয়ে চট্রগ্রাম রওনা দেন তিনি। দুপুর ১ টার দিকে সোনাপুর জিরো পয়েন্ট আসলে নাছরিনের বমি ভাব দেখা দেয়। এসময় তিনি নাছরিনকে একুশে কাউন্টারে রেখে ট্যাবলেট আনতে যান। ৫-১০ মিনিট পর ফিরে এসে দেখেন তার মেয়ে সেখানে নেই। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে মেয়ের কোন খোঁজ পাননি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান,অভিযোগের পর থেকে পুলিশ তার সন্ধান চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button