sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো পরিচালনা, ক্যাসিনো খেলায় সম্পৃক্ততা এবং সাধারণ মানুষকে এতে প্রভাবিত করার অভিযোগে মোঃ কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ আগস্ট ২০২৬) সকালবেলা ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানাধীন কচুবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামরুল ইসলাম কচুবাড়ী এলাকার বাসিন্দা। তিনি আব্দুল জলিলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কামরুল ইসলামের নামে বিকাশ এজেন্ট হিসেবে চারটি সিম রয়েছে। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনে ক্যাসিনো সংক্রান্ত পাঁচটি অ্যাপস পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ( ডিবি)। এসব অ্যাপসের মাধ্যমে তিনি অনলাইন ক্যাসিনো খেলায় জড়িত ছিলেন এবং এলাকার বিভিন্ন মানুষকে ক্যাসিনো খেলায় প্রভাবিত করতেন বলে অভিযোগ রয়েছে।

গোয়েন্দা পুলিশ আরও জানায়, ক্যাসিনো কার্যক্রমের মাধ্যমে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার কর্মকাণ্ডের কারণে স্থানীয় পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছিল বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে কামরুল ইসলামের কাছ থেকে ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনটি তদন্তের স্বার্থে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত কামরুল ইসলামের আপন বড় ভাই হেলাল একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত কামরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পক্ষ থেকে জানানো হয় “মাদকের পাশাপাশি অনলাইন ক্যাসিনোও সমাজের জন্য একটি বড় অভিশাপ। তরুণ সমাজকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং অপরাধ নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button