রাজনীতি

নারী নেত্রী আয়েশা খানম আর নেই

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন।
মালেকা বানু জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আয়েশা খানম। রাতে উনি ঢাকার নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বিআরবি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আয়েশা খানম ১৯৪৭ সালের ১৮ই অক্টোবর নেত্রকোনার গাবড়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন।
তার পিতা গোলাম আলী খান এবং মা জামাতুন্নেসা খানম৷
পাকিস্তান আমলে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ১৯৬২ সালের ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি রোকেয়া হল ছাত্র সংসদের সহ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৭১ সালে ছাত্র ইউনিয়নের সহ সভাপতি হিসেবে মুক্তিযুদ্ধের সপক্ষে ঢাকায় শিক্ষার্থীদের সংগঠিত করতে নামেন আয়েশা খানম। ডামি রাইফেল হাতে ঢাকায় নারী শিক্ষার্থীদের মিছিলের যে ছবি আলোচিত হয়, তাতে তিনিও ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button