Uncategorized

নারায়ণগঞ্জে করোনায় স্বামীর মৃত্যু, আক্রান্ত স্ত্রীও

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃণাল ধর (৬২) নামে এক বৃদ্ধ মারা গেছেন। একই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন মৃতের স্ত্রীও।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা এগারটার দিকে মৃণাল ধর মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।
তিনি জানান, মৃণাল ধর ও তার স্ত্রী দুজনই করোনা পজিটিভ ছিলেন। এরমধ্যে বৃদ্ধ মারা যাবার পর তার মরদেহ সৎকারের পূর্বে স্ত্রী শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে মৃণাল ধরের মরদেহ সৎকার শেষে তার স্ত্রীকে কাঁচপুরের সাজেদা হসপিটালে নিয়ে যান তাদের ছেলে।
কাউন্সিলর শওকত হাসেম শকু আরও বলেন, সিটি করপোরেশনের সহযোগিতা চেয়ে ওই মৃতের ছেলে গাড়ি চাইলে আমরা গাড়ির ব্যবস্থা কের দেই। এবং মেয়রের নির্দেশক্রমে খানপুর হাসপাতালে মৃতের স্ত্রীকে নেওয়ার কথা জানালে তার ছেলে একটু ভালো হসপিটালে নেওয়ার ইচ্ছে পোষণ করলে পরবর্তীতে মেয়রের নির্দেশক্রমে তাদেরকে সাজেদা হাসপাতালে প্রেরণ করা হয়।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button