Uncategorized

সিরাজদিখানে নিখোঁজের ২ দিন পর বিদ্যালয়ে মিলল শিক্ষকের ঝুলন্ত লাশ

সিরাজদিখান সংবাদদাতা :মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের তিন দিনের মাথায় বিদ্যালয় থেকে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবন থেকেই তার লাশটি উদ্ধার করা হয়।

সিরজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক মো: আব্দুল রাজ্জাক (৫৫) গত বুধবার জগিং করতে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজা-খুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবন থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করে থাকতে পারেন ওই শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ‘বিদ্যালয়ের ওই পরিত্যাক্ত ভবনে বিয়ের অনুষ্ঠানের কাজে ব্যবহৃত পালকী রাখা ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে পালকীর মালিকরা তা নিতে এলে তারা শিক্ষক আব্দুল রাজ্জাকের লাশটি দেখতে পেয়ে আমাকে জানান। আমি পুলিশে খবর দিলে সিরাজদীখান থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত মো: আব্দুল রাজ্জাক আমাদের বিদ্যালয়ের সরকারি কোয়ার্টারে সপরিবারে বসবাস করতেন। তিনি বরগুনা জেলার বামনা থানার খুশমী চড়া গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে।’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জালাল উদ্দীন জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন ওই শিক্ষক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button