slider

নানিয়ারচরে ছাত্র পরিষদের সভাপতি মেহেরাজ সম্পাদক মিজানুর

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের এবং সহযোগী সংগঠনের আংশিক কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৬ই আগষ্ট শনিবার সকালে নানিয়ারচর উপজেলা মাঠ প্রাঙ্গনে সম্মেলনে জেলা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোঃ মজিবর রহমান মজিব।
ছাত্র পরিষদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সিঃ সহ-সভাপতি মোঃ হাবীব আজম।
সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নানিয়ারচর উপজেলা আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মো: মেহেরাজ হোসেন, সহ সভাপতি আরিফ খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (সাইফ), সাংগঠনিক সম্পাদক মোঃ-মশিউর রহমান কে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button