slider

নলছিটিতে স্বাধীনতা দিবস’র ব্যানারে ‘স্বাধীনতা’ বানানই ভুল

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটির চায়না মাঠে স্বাধীনতা দিবস’র অভিবাদন মঞ্চের ব্যানারে লেখা ছিল ‘২৬ মার্চ মহান স্বাধীনত ও বিজয় দিবস ২০২৩’। রোববার নলছিটির চায়না মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে ভুল বানানের ব্যানারের নিচে দাঁড়িয়ে অভিবাদন গ্রহন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ। প্যারেড গ্রাউন্ডে এ বিষয়টি উপস্থিত সবার দৃষ্টি কারে। কর্তৃপক্ষের এহেন উদাসিনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেখানে উপস্থিত বিভিন্ন পেশার প্রতিনিধিগন।

অনুষ্ঠানে উপস্থিত এইচ এম সিজার বলেন, ‘প্রশাসন কতটা উদাসিন হলে এরকম একটি জাতীয় দিবসের অনুষ্ঠানের ব্যানারে এমন বানান ভুল হতে পারে সেটা! আসলে এটা খুবই দুঃখজনক আমরা এরকমটা আশা করিনি। এ ব্যাপারে তাদের আরও সতর্ক হওয়া উচিত।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সার্টিফিকেট সহকারি রাজিব চক্রবর্তী বলেন, আসলে এটা ডেকরেটর মালিকের ভুল। অভিবাদন মঞ্চ তৈরি করার দায়িত্বে কে ছিলেন এ প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা সবাই মিলেই তৈরি করেছি। বিষয়টি জানতে চাইলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) জান্নাত আর নাহিদ জানান, আসলে বিষয়টা আমি জানি না। আমাকে এ ব্যাপারে কেউ আগে অবগত করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button