শিরোনাম

নরসিংদীতে করোনার থাবা : সাংবাদিক-চিকিৎসকসহ ১৬ আক্রান্ত

সংবাদদাতা, নরসিংদী : নারায়ণগঞ্জের পর এবার করোনা থাবা বসিয়েছে নরসিংদীতে। জেলায় সোমবার একদিনেই ১৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, কর্মচারী, একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ও সদর উপজেলার স্যানিটাইজার অফিসারও রয়েছেন। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
জেলা করোনা প্রতিরোধ জরুরী সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল কায়েস বলেন, রবিবার নরসিংদী থেকে করোনা উপসর্গ সন্দেহভাজন ২৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সোমবার ফলাফলে ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে একজন চিকিৎসকসহ ৭জন সিভিল সার্জনের অফিসের, একজন সদর উপজেলা স্যানিটাইজার অফিসার, একজন সাংবাদিক ও একজন মনোহরদী উপজেলারসহ মোট ১৬জন। আক্রান্তদের আইসোলেশনে নেয়ওা হবে। এর আগেও ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হলে তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া ঢাকায় একজন। এনিয়ে নরসিংদী জেলায় মোট ২০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
এদিকে নরসিংদী শহরের বাসাইল এলাকার ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করা হয়েছে।
নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, শীঘ্রই ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হবে। ফলে ১০০ শয্যার সাধারণসহ সব রোগীদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। এ জন্য হাসপাতালটিতে নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হবে না।
নরসিংদীর জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, এখন আমাদের সবাইকে ঘরে থাকতে হবে। সাধারণ মানুষকে ঘরে রাখাটা আমাদের চ্যালেঞ্জ। বাইরে বের হলে পরিস্থিতি খারাপ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button