শিক্ষাশিরোনাম

বই উৎসব উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

উৎসবমুখর পরিবেশে হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে রঙিন বেলুন উ‌ড়ি‌য়ে পাঠ্যপুস্তক উৎস‌বের উ‌দ্বোধন ক‌রে‌ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ।
০১ জানুয়ারি ‌সোমবার সকাল সোয়া ১০টায় রাজধানীর আজিমপুর গভর্ন‌মেন্ট গার্লস স্কুল অ্যান্ড ক‌লে‌জে পাঠপুস্তক উৎসব উ‌দ্বোধন ক‌রেন শিক্ষামন্ত্রী।
এ ছাড়া সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একই অনুষ্ঠান হবে নিজ নিজ উদ্যোগে। সেখানে স্থানীয় প্রতিনিধি ও গভর্নিং কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত হয়ে বই উৎসব উদযাপন করছে। এতে স্কুলের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
এবছর শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যের ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি পাঠ্যবই বিতরণ করা হবে শিক্ষার্থীদের মধ্যে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চার কোটি ৪২ লাখ ৪ হাজার ১৯৭ জন শিক্ষার্থী রয়েছে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক পরিসংখ্যানে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button