নবাবগঞ্জের ঘোষাইল উচ্চ বিদ্যালয়ের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ প্রতিনিধি : আজ শনিবার ২৭ শে আগস্ট ২০২২ সকাল ১০:৩০ মিনিটে ঘোষাইল উচ্চ বিদ্যালয়ে মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়ঃ
সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক মোল্লা। সভায় বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী মোল্লা, মোঃ আকমল হোসেন, মোতাহার হোসেন, জাহিদ হোসেন খোকন, দেওয়ান সাজ্জাদ, আব্দুল মান্নান, মোঃ ফরিদ হোসেন, রাশেদ সম্রাট, মামুন মোল্লা, এনামুল হক মিলন, গোলাম মোর্তজা খান কাজী মহিউদ্দিন সৌরভ, শেরতাজ হোসেন খান ।
সভায় আরো উপস্থিত ছিলেন আব্দুল হালিম, মোঃ জসিম খান, শেখ লিটন মিয়া, মাহফুজুল হক বিপ্লব, আশরাফুল মোল্লা, প্রমুখ।
সভায় বক্তারা বলেন- ঘোষাইল উচ্চ বিদ্যালয়ের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে আমরাও উদযাপন করবো ও জয়কৃষ্ণপুর ইউনিয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রর ১০ শয্যা বিশিষ্ট মেডিকেলটি নির্মাণের জন্য মাননীয় সংসদের সাথে আলোচনা করে সকল বিষয় দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে বক্তারা জানান।



