sliderস্থানিয়

শিবগঞ্জে আবারো সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেয়মান ডিগ্রি কলেজের সামনে ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন শিবগঞ্জ শেখটোলা গ্রামের এরফান আলীর আসাদ আলী (১৯) একই গ্রামের জাফর আলীর ছেলে জাবেদ আলী (২০) ঘটনাটি ঘটেছে, ১৮ আগষ্ট মঙ্গলবার দুপুর প্রায় ১.১৫ মিনিটের দিকে কানসাট সোলেয়মান ডিগ্রি কলেজের সামনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসাদ ও জাবেদ মটরসাইকেল যোগে কানসাট থেকে শিবগঞ্জ যাওয়ার পথে, কানসাট সোলেয়মান ডিগ্রি কলেজের সামনে, শিবগঞ্জ থেকে সোনামসজিদ গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনেই গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পথেই দুজনেই মারা যান,

ঘটনাটি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আনিসুর রহমান বলেন, দুইজনের লাশ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button