সিংগাইরে বজ্রপাতে পুড়লো তেলের লড়ি,দোকান ও মোটরসাইকেল
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে-জামসা সড়কের চারিগ্রাম সেতুর পশ্চিম পাশে বজ্রপাতে তেলের লড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তেলের লড়ি ও একটি দোকানসহ মোটরসাইকেল আগুনে ভস্মীভূত হয়।
ঘটনাটি ঘটেছে, বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চারিগ্রাম বাজার সেতুর পশ্চিম পাড়ে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে মেসার্স আলী আকবর ট্রেডার্স নামের দোকানে তেল দেয়ার সময় হঠাৎ ব্রজপাতের ঘটনা ঘটে। এতে লড়ির পিছনে আগুন লাগে যায়। এ সময় লড়ির চালক গাড়িটি সেতুর উপর নিয়ে গাড়ী থেকে নেমে যায়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের রজ্জব আলী মেম্বারের মুদি দোকানে আগুনের লেলিহান শিখায় মালামালসহ মোটরসাইকেল পুড়ে যায়। পরে এলাকাবাসী সিংগাইর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে চারিগ্রাম ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. সাজেদুল আলম তালুকদার স্বাধীন বলেন, লড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ড্রাইভার তেলের গাড়ীটি সরিয়ে না নিলে পুরো বাজার – বাড়ীঘর ক্ষতিগ্রস্থ হতো।




