sliderস্থানিয়

সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ডিম, পোল্ট্রি ও ব্রয়লার মুরগিসহ নিত্যপণ্যের বাজারে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার সংলগ্ন বিলধলী ও শিলন্দা এলাকার ডিমের খামার এবং পাইকারি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, বাজারে ডিমের দাম বেশি রাখা, ক্রয়-বিক্রয় রশিদে ডিমের মূল্য উল্লেখ না করা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স লোকমান পোল্ট্রি ফিডের ম্যানেজার মো. রকিকে ৫ হাজার টাকা এবং মেসার্স হেলাল উদ্দিন ডিমের আড়তের ম্যানেজার মো. ভাষান শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জরিমানা আদায়ের পাশাপাশি বাজারে নিত্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button