চিকিৎসার জন্য আমেরিকা গেলেন সেতুমন্ত্রীর ছোট ভাই

নোয়াখালী প্রতিনিধি : চিকিৎসার জন্য আমেরিকা গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের’র ছোট ভাই নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি আমেরিকার উদ্দেশে রওয়ানা হন। ১৭ অক্টোবর দুপুরের দিকে তাঁর আমেরিকায় পৌঁছানোর কথা রয়েছে। এ সময় বিমানবন্দরে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাঁকে বিদায় জানান।
চর পার্বতী ইউনিয়ন আ’লীগের সাধারণ জহিরুল ইসলাম তানভির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান. পূর্ব নির্ধারিত হাসপাতালে তিনি ফলোআপ চিকিৎসা করাবেন এবং আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন।
মেয়রের আমেরিকা সফরে সঙ্গী হিসেবে রয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল ও মেয়র পুত্র মির্জা মাশরুর কাদের তাশিক।




