sliderরাজনীতিশিরোনাম

বিএনপির পদযাত্রায় ছাত্রলীগের হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া

পতাকা ডেস্ক : মিরপুরে বিএনপি ও বাঙলা কলেজের ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষ এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, গাবতলী থেকে মিরপুর বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রায়টি গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ছাত্র দল ও বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করতে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা।

একজন বিএনপি কর্মী জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মিছিলকে ভুয়া বলে। আমরা তাতে কিছু করিনি। কিন্তু তারা অস্ত্র নিয়ে আমাদের দিকে অতর্কিতভাবে হামলা চালায়। এরপর আমরা প্রতিহত করার চেষ্টা করি। আমাদের ওপর বাঙলা কলেজের ক্যাম্পাসের ভিতর থেকে বৃষ্টির মতো ইট ছুঁড়তে থাকে।

সরেজমিনে দেখা যায়, সংঘর্ষ চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে কলেজের গেট আটকে দেয়। তারা দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করে।

এ ঘটনায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

আজকের এ যাত্রা গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক) পর্যন্ত অনুষ্ঠিত হবে। গাবতলী থেকে শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও মগবাজারে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

এ পদযাত্রার রুটে দেখানো হয়েছে, গাবতলী থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড় হয়ে মিরপুর (১) এরপর মিরপুর (১০) গোল চত্ত্বর, কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে তালতলা (আগারগাঁও) বিজয় স্মরণী-কাওরান বাজার এফডিসি মগবাজার, মালিবাগ, কাকরাইল হয়ে নয়াপল্টন (পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্ত্বর) হয়ে ইত্তেফাক মোড় দয়াগঞ্জ রায়সাহেব বাজার মোড় পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button