খেলা

চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

ম্যাচ পুরোপুরিই স্বাগতিকদের নিয়ন্ত্রণে

পচেফস্ট্রুম টেস্টের তৃতীয় দিন শেষে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ দল। ম্যাচ পুরোপুরিই স্বাগতিকদের নিয়ন্ত্রণে। তবু দ্বিতীয় ইনিংসের বোলিং কিছুটা স্বস্তি এনে দিয়েছে স্বাগতিক শিবিরে। শনিবার টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। টাইগার পেসার মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম ভাগাভাগি করে নিয়েছেন দুই প্রোটিয়া ওপেনারের উইকেট।
ক্রিজে আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান হাশিম আমলা(১৭) ও তেম্বা বাভুমা(৩)। এদিন নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা আগে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। প্রথম ইনিংসে ১৭৬ রানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে লিড দাড়িয়েছে ২৩০ রানে। আগামী কাল চতুর্থ দিন তারা এই লিডটাকে কতটা দীর্ঘ করবেন তার ওপর নির্ভর করছে টেস্টের হিসাব নিকাশ।ম্যাচ পুরোপুরিই স্বাগতিকদের নিয়ন্ত্রণে
পচেফস্ট্রুম টেস্টের তৃতীয় দিন শেষে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ দল। ম্যাচ পুরোপুরিই স্বাগতিকদের নিয়ন্ত্রণে। তবু দ্বিতীয় ইনিংসের বোলিং কিছুটা স্বস্তি এনে দিয়েছে স্বাগতিক শিবিরে। শনিবার টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। টাইগার পেসার মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম ভাগাভাগি করে নিয়েছেন দুই প্রোটিয়া ওপেনারের উইকেট।
ক্রিজে আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান হাশিম আমলা(১৭) ও তেম্বা বাভুমা(৩)। এদিন নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা আগে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। প্রথম ইনিংসে ১৭৬ রানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে লিড দাড়িয়েছে ২৩০ রানে। আগামী কাল চতুর্থ দিন তারা এই লিডটাকে কতটা দীর্ঘ করবেন তার ওপর নির্ভর করছে টেস্টের হিসাব নিকাশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button