Uncategorized

ঘিওরে অগ্নিকান্ডে ৮টি দোকান ভষ্মীভুত ১৫ লক্ষ টাকা ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বামনা কায়েমতারা বাজারে মধ্যরাতে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান। বুধবার রাত ১২ টার দিকে বাজারের শহিদুুলের মুদি দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াখোড়া ইউনিয়নের বামনা কায়েমতারা বাজারে আগুন লাগার খবর পেয়ে মানিকগঞ্জ ও ঘিওরের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহায়তায় ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে টেইলার্স, মুদি দোকান, সার ও কিটনাশক, ঔষুধের দোকান ও কাঁচা বাজারের টিনশেড ঘর আগুনে ভষ্মীভুত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button