Uncategorized

নাটোর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

নাটোর প্রতিনিধি : আগামী এক বছরের জন্য নাটোর জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে ফরহাদ বিন আজিজ এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শাহীন হোসেন শাহীনকে।
বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শহরে মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। শহরের কানাইখালি এলাকায় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
নবগঠিত ছাত্রলীগের কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button