sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আনসার আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ঠাকুরগাঁও।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন ১০ নম্বর জামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, শিবগঞ্জ বাজার থেকে মধ্য পারপুগী যাওয়ার পথে ডলারের দোকানের সামনে পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনসার আলীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার মোঃ আনসার আলী (৪৮) মধ্য পারপুগী এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মোছা. বেলী খাতুন। তিনি ঠাকুরগাঁও সদর থানার শিবগঞ্জ পোস্ট এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জব্দ করা কথিত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button