Uncategorized

এবার কাদের মির্জার গাড়ি বহরে হামলা

নোয়াখালী প্রতিনিধি : এবার আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালীর বসুরহাট থেকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বসুরহাট পৌরসভার নবনির্বাচিত পরিষদ আজ ভোরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলাকারীরা ফেনীর জেলার দাগনভূঞা বাজারে কাদের মির্জার গাড়ি বহরে ইট পাটকেল, ডিম নিক্ষেপ করে।

এ বিষয়ে কাদের মির্জার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, এই হামলার প্রতিক্রিয়া জানাতে কিছুক্ষণের মধ্যে তিনি তাঁর ফেইসবুকে অ্যাকাউন্ট থেকে লাইভে আসবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button