Uncategorized

রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

রংপুর ব্যুরোঃ শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা-অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা চ্ প্রতিপাদ্য নিয়ে রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসুচি শুরু হয়। পরে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রংপুর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা,চেক বিতরণ ও রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানা প্রদান করা হয়। রংপুরের জেলা প্রশাসক মোঃ অসিব আহসান এতে প্রধান অতিথি ছিলেন। এতে দিবসের মুল প্রবন্ধ পাঠ করেন রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক আমেনা পারভিন । অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক নকুল চন্দ্র মোহন্ত,রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার উজ্জল কুমার রায়, কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হক ।অনুষ্ঠানে শিক্ষা বৃত্তির জন্য ১০ জন শিক্ষার্থীকে চেক দেয়া হয় এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার দেয়া হয় ।সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তার, এনজিও প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button