মো: আলাউদ্দীন মন্ডল, রাজশাহী: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মরহুম সাইদুর রহমানের জানাযার নামাজ আজ সোমবার বাদ আসর ঐতিহাসিক হযরত শাহ মখদুম রূপোস (রহ.) দরগা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাযার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
নামাজ শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সাংবাদিকতা অঙ্গনে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
জানাযা শেষে মরহুমের মরদেহ নগরীর হেতমখাঁ গোরস্থানে দাফন করা হয়।