Uncategorized

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার চেম্বারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদুর রহমান পৌরসভার কালীপুর এলাকার বাসিন্দা। তিনি গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিপির চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদুর রহমানের রাজনৈতিক কার্যালয় কালীপুরের মধ্যবাজারে। শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাসুদুর রহমান মধ্যবাজারে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুদুর রহমানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে রাত আনুমানিক ১২টার দিকে তিনি মারা যান।
গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button