Uncategorized

সংঘর্ষে নিহত আ’লীগ নেতার দাপন সম্পন্ন, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল হক মাঝির জানাযা ও দাপন রোববার বিকেলে স্থানীয় করমূল্যা বাজারে সম্পন্ন হয়েছে।
অপরদিকে, নিহত ব্যবসায়ীর খুনিদের গ্রেফতারের দাবিতে করমুল্যা বাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে সে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত আবদুল হক মাঝি (৫৫) সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর করমুল্যা গ্রামের আমিন উল্যার ছেলে এবং স্থানীয় মান্নান মেম্বার গ্রুপের লোক ছিলেন । বাজারের আধিপত্য বিস্তার নিয়ে ঘটনার দিন রাতে সংঘর্ষের সময় স্থানীয় হত্যা মামলার আসামী রিয়াজ ও বাবুল ডাক্তারের নের্তৃত্বে আনোয়ার ও আল আমিন সহ ১০/১৫জন নিহতের দোকানে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং তাকে কুপিয়ে হত্যা করে। গুরুত্বর অবস্থায় ঢাকা নিলে দুইদিন পর শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এর আগে ৫৪ ধারায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার ঘটনার মূল আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।
এওজবালিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মান্নান মেম্বার অভিযোগ করেন, স্থানীয় বাবুল ডাক্তারের মদদে যুবদল ও শিবিরের ক্যাডাররা এ হত্যাকান্ড ঘটিয়েছে। বিএনপি, জামাত থেকে এসে আওয়ামীলীগ এ যোগ দিয়ে তারা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও সরকারি জায়গা দখল করছে। তাদের এ সকল কর্মকান্ডের প্রতিবাদ করলে চলে নিরীহ মানুষের নির্যাতন। তারই অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, এওজবালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান এবং বাবুল ডাক্তারের সাথে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার রাত সোয়া ৯ টার দিকে বাকবিতন্ডার এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে স্থানীয় করমুল্যা বাজারে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২জন আহত হয়। সংঘর্ষে আবদুল হক গুরুত্বর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button