Uncategorized

রংপুরে বাল্য বিবাহ প্রতিরোধকল্পে এসবিসিসি উপকরনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

রংপুর ব্যুরোঃ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা নির্মূলকরনে ১৬দিনব্যাপী প্রচারনা অভিযান উপলক্ষ্যে বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে এসবিসিসি (সামাজিক আচরন পরির্বতন ও আন্তঃযোগাযোগ) উপকরন অবহিতকরণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর রংপুরএরিয়া কো-অর্ডিনেশন অফিসে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক কাওসার পারভীন। বিশেষ অতিথি ছিলেন রংপুর কোতয়ালী থানার এসআই ও শিশু, মহিলা, বয়স্ক ও প্রতিবন্ধীসহায়তা কেন্দ্র কর্মকর্তা মোছাঃ হাবিবা বেগম।
এ সময় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ রংপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার মিঃ অনুকুল চন্দ্র বর্ম্মন, ফিল্ড কো-অর্ডিনেটর-এ্যাডভোকেসী ও স্যোসাল একাউন্টাবিলিটি সহকারী মোঃ তানজিমুল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষক, মাওলানা, ইমাম, শিশু ফোরাম সদস্যসহ বিভিন্ন স্তরের কর্মর্কতা উপস্তিত ছিলেন। কর্মশালায় মোঃ তানজিমুল ইসলাম ও এ্যাপলো এম, দাস উপস্তিত অতিথিবৃন্দর সাথে এসবিসিসি উপকরন সমূহের পরিচিতি করিয়ে দেন।
বিভিন্ন মহলকে সংবেদনশীল করতে এসবিসিসি উপকরন গুলো অত্যন্ত কার্যকরী ও যুগোপযোগী বলে মনে করে কর্মশালায় বক্তারা বলেন, যেহেতু বর্তমানে রংপুরসহ সারাদেশ ব্যাপি বাল্য বিবাহ উদ্বেগ জনকভাবে বৃদ্ধি পেয়েছে, তাই সকল স্তরের জন সাধারন ও প্রশাসনের যৌথ উদ্যোগে তা বন্ধে এগিয়ে আশা জরুরী। তারা আরও বলেন, বাল্য বিবাহ বন্ধে গণসচেতনতার কোন বিকল্প নেই। বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে দেশকে বাল্য বিবাহ মুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নের আমাদের সকলের একযোগে কাজ করা প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button