Uncategorized

করোনা : শেরপুরের কর্মহীন মানুষের পাশে এমপি পুত্র

বগুড়া প্রতিনিধি : বগুড়া শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এর পুত্র ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনির নিজস্ব অর্থায়নে, ঢাকা মহানগর উত্তর ধানমন্ডি থানার সাংগঠনিক সম্পাদক শাওনুর রহমান জিম’ এর উদ্যোগে নভেল করোনাভাইরাসে প্রভাবে শেরপুর উপজেলার কর্মহীন দুই শতাধিক সেলুন শ্রমিকদের মাঝে এবং ইশির সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতারন করেন। বিতারন কালে প্রকৌশলী আসিফ ইকবাল সনি সবার উদ্দেশ্যে বলেন, আপনাদের আশেপাশে যেসব কর্মহীন অসহায় গরীব লোকজন রয়েছে তাদের খোঁজ দিবেন, আমি আমার সাধ্যমত তাদেরকে সাহায্য করে যাব। এই দুঃসময়ে আপনাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আমার বাবার নির্বাচনী এলাকায় করোনা ভাইরাসের কারণে একটি মানুষ যদি না খেয়ে থাকে। আল্লাহতালার কাছে তার জবাব, পুত্র হিসেবে আমাকেও দিতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন,শাহ বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের প্রবিন নেতা আবু তালেব আকন্দ, প্রভাশক চাঁন মাহমুদ,শাহ বন্দেগী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সহ অনেকে।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি শেরপুর উপজেলার কর্মহীন দুই শতাধিক সেলুন শ্রমিকদের মাঝে এবং ইশির সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতারন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button