slider

কয়েকদিনের ব্যবধানে বন্য হাতির আক্রমণে আরও ১ জনের মৃত্যু

ইলিয়াছ, লামা(বান্দরবান) প্রতিনিধি : লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ১ জন নিহত হয়েছে । আজ মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত ১টায় ফাইতং ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাগান পাড়া গ্রামে বন্য হাতির পাল এই আক্রমণ চালায়।
হাতির আক্রমনে নিহত চিংথা থুই(৪৫)। তিনি একই এলাকার চিংমউর কনিষ্ঠ ছেলে । তাকে স্বজনরা হাতির আক্রমণ থেকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
বন্য হাতির আক্রমনণের বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ক্যাম্পের আইসি মোঃ শামীম শেখ বলেন, নিহত চিংসাথুই মার্মার লাশ ময়নাতদন্তের জন্য সকালে বান্দরবান জেলা সদর হাসপাতালে পাটানো হয়েছে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে গত শুক্রবার (০৪ নভেম্বর) লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ পুরুষ ও মহিলাসহ ২ জন নিহত ও ১ জন আহত হয়েছিল । আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোহরাব পাড়া, মগ বাজার ও জামাল পাড়া গ্রামে বন্য হাতির পাল তান্ডব চালায়। এসময় বন্য হাতি দোকানপাট ও কয়েকটি মোটরসাইকেল গাড়ি ভাংচুর করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button