slider

ক্যাডার বৈষম্য নিরসনে দেবেন্দ্র কলেজে কর্মবিরতি পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে । বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় ঘোষিত নির্দেশনা অনুযায়ী ১০-১২ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে এই কর্মবিরতিতে প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, পূর্বের ন্যায় আজ থেকে ৩ দিনের যে কর্মবিরতি প্রতিটি কেন্দ্রীয় ঘোষিত কর্মবিরতি শিক্ষা ক্যাডারদের ন্যায্য দাবি আদায়ে দেবেন্দ্র কলেজ সদা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি এই দাবিগুলো মেনে নেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

উল্লেখিত, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ,অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফছিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে সর্বাত্মক বাংলাদেশে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন।

এসময় অন্যান্যদের মধ্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম খান, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কোষাধ্যক্ষ আহাম্মদ উল্লাহ, দর্শন বিভাগের প্রভাষক অপুরাম ঘোষ, প্রভাষক মো. আজিম মিয়া ও সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button