কর্মজীবন থেকে অবসরে যাচ্ছেন যুথিকা ত্রিপুরা

দীর্ঘ ৪১ বছরের কর্মজীবন থেকে অবসরে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা যুথিকা ত্রিপুরা। ১৪ নভেম্বর ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন। প্রবীণ এই শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা। খাগড়াছড়ি জেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল আলম।
যুথিকা ত্রিপুরার জন্ম ১৯৫৮ সালের ১৫ নভেম্বর খাগড়াছড়ির রামগড় উপজেলার সুখেন্দ্র রায় পাড়ায়। ১৯৭৬ সালের ২৮ ডিসেম্বর রাঙামাটির স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মস্থলে যোগদান করেন। দীর্ঘ ৪১ বছর চাকরী জীবন শেষে খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি অবসরে যাচ্ছেন।
যুথিকা ত্রিপুরার স্বামী বিপুলেশ্বর ত্রিপুরা সড়ক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সংসার জীবনে তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে বসুন্ধরা ত্রিপুরাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ছোট মেয়ে কলেজ পড়ুয়া এবং একমাত্র ছেলে শংকর জয় ত্রিপুরা চট্টগ্রামের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যায়নরত। সুত্র : খাগড়াছড়ি প্রতিদিন ।




