Uncategorized

“বই বিতরণের উদ্যোগ একঝাক তরুণের”

দীঘিনালা, খাগড়াছড়ি: পাহাড়ের একঝাক তরুণ স্বেচ্ছায় বই বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে। বই প্রকাশনা কমিটির একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে তারা এই কাজে হাত দিয়েছে। স্বজাতীর বর্ণমালাকে প্রত্যক জাতিভাইয়ের ঘরে পৌঁছে দেয়ার জন্য তাদের এই মহতি উদ্যোগ। “সাঙু-২০১৭” নামক বর্ণমালা শিক্ষা বইটি আগামী ২০১৮ সালের প্রথম জানুয়ারী মাসে কমপক্ষে বিশ হাজার শিক্ষার্থীর হাতে তুলে দেবে বলে তারা দৃঢ় অশা প্রকাশ করেছে। বইটি বাংলা বাল্যশিক্ষার আদলে বর্ণমালা শিক্ষা বই বাংলা পড়তে পারা সকলেই খুব সহজেই চাকমা বর্ণমালা আয়ত্ব ও শিখতে পারবে বলে জানিয়েছে বইটির প্রকাশনা কমিটি। বইটির নামনুসারে প্রকাশনা কমিটির নাম “সাঙু-২০১৭ প্রকাশনা কমিটি” রাখা হয়েছে বলে জানিয়েছে প্রকাশনা কমিটির সহ-আহ্বায়ক ইনজেব চাঙমা।
২০১৫ সাল থেকে “চাঙমা সাহিত্য বা:” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন চাকমা বর্ণমালা প্রশিক্ষণের কার্যক্রম শুরু করে। ২০১৬ সালে “চাঙমা সাহিত্য বা: এর সাথে যোগ দেয় সাঙু পাঠাগার” নামক আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘ কয়েক বছর নানা জায়গায় ফ্রি বর্ণমালা প্রশিক্ষণ দিয়ে এসে তারা সফলতা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় তারা সাঙু-২০১৭ নামক বইটি প্রকাশ করবে বলে জানালে তাদের সহযোগীতা দেওয়ার জন্য কয়েকটি স্বেচ্ছাসেবী সংগনের কর্মীরা এগিয়ে আছে। এতে গঠন করা হয় “সাঙু-২০১৭ প্রকাশনা কমিটি” । প্রকাশনা কমিটির আহ্বায়ক রাখা হয় বাংলাদেশ আদিবাসী কবি পরিষদের সভাপতি কে.ভি দেবাশীষ চাকমাকে এবং সদস্য সচিব রাখা হিল ফিল্ম নামক সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি বিকেন চাকমাকে। ২০ হাজার বই প্রকাশের কাজ নিজের পক্ষে সম্ভব নই বলে সহযেগীতার জন্য তারা সমাজের সচেতন মানুষের দ্বারস্ত হচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button